শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ: বিজিএমইএ

Date:

চলমান অস্থিরতার মধ্যে শ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ সিদ্ধান্তের কথা জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, ভাঙচুর থেকে কারখানা রক্ষা করতে ইতোমধ্যে ৫৫টি পোশাক কারখানায় শ্রম আইনের ১৩(১) ধারা কার্যকর করা হয়েছে। এই ধারার আওতায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়ম প্রযোজ্য হয়।

তিনি জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে আজ শনিবার ৯২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

কারখানা চালানো সম্ভব না হলে মালিকেরা কাল থেকেই ‘কাজ নেই, মজুরি নেই’ বিধান কার্যকর করতে পারবেন বলে জানান বিজিএমইএ সভাপতি।

বিজিএমইএ সভাপতি বলেন, সভায় অংশ নেওয়া প্রায় সব সদস্য মত দেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মজুরি বোর্ডে আলোচনার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের কারখানা মালিকেরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানানো হয়। 

Share post:

Popular

More like this
Related

মৃত পুলিশ থেকে যন্ত্রমানব, ফিরছে ‘রোবোকপ’

একজন পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করতে গিয়ে খুন হলেন।...

ইরানের ডুবে যাওয়া যুদ্ধজাহাজ থেকে ৩২ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

ইরানের ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা থেকে গুরুতর আহত...

বার্সেলোনা থেকে রাশফোর্ডকে ফেরাতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডে রুবেন আমোরির ছাঁটাইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পথ...

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক এভারকেয়ারে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য আজ...