সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন

Date:

সিলেটে মধ্যরাতে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সরকারি অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে যায়।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজান জানান, রাত প্রায় ২টা ৪০ মিনিটে কয়েকজন যুবক দুটি মোটরসাইকেলে করে হাসপাতালে আসে। তারা এসে চত্বরে পার্ক করা অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ফজল মিয়া বলেন, রাত প্রায় ৩টার দিকে আরেকদল দুর্বৃত্ত কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি পরিত্যক্ত বাসে আগুন দেয়।

Share post:

Popular

More like this
Related

সুজন মিয়ার ‘ভার’ এবং আমাদের হৃদয়ের ক্যামেরা বন্ধ করে ফোনের ক্যামেরা অন

ঈদ মানে সাধারণভাবে নতুন পোশাক, ভালো খাবার, বাড়ি ফেরার...

আজ রাতে ঈদের বর্ণাঢ্য ‘ইত্যাদি’

প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি...

কখনো কিছু চাইনি, আর কখনো কিছু পাইনি: দাভোসে ট্রাম্প

গ্রিনল্যান্ড দখল নিয়ে আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছে...

শীর্ষস্থান হারিয়ে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ ঝাড়লেন রিয়াল কোচ

জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদ অমূল্য দুই পয়েন্ট হারানোয় লা...