সেশন লম্বা হলেও টিকে গেল আয়ারল্যান্ড, বাড়ল অপেক্ষা

Date:

সাড়ে ১১টায় হওয়ার কথা লাঞ্চ বিরতি। আয়ারল্যান্ডের আর ২ উইকেট বাকি আছে দেখে আম্পায়াররা ২০ মিনিট বাড়ালেন সেশনের সময়। বাড়তি সময়েও টিকে থেকে দৃঢ়তা দেখাল আয়ারল্যান্ড। তাতে বড় ভূমিকা নিলেন ফিফটি করা কার্টিস ক্যাম্পের।

মিরপুর টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে খেলা হলো ৩৯ ওভার। তাতে ২ উইকেট হারিয়ে যোগ করেছে ৮৭ রান। ক্যাম্পের ৬৩ ও গাভিন হোয়ে ১৮ রান নিয়ে ক্রিজে আছেন।

আগের দিনের ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে খেলতে নামে আয়ারল্যান্ড। বাংলাদেশ ছিলো উইকেটের খুঁজে, আইরিশরা চেষ্টা করছিল যতক্ষণ পারা যায় লড়াই চালাতে। লড়াই তারা ঠিকই চালিয়ে গেল। 

সেই লড়াইয়ে অগ্রনী ভূমিকা নেন ক্যাম্পের। অ্যান্ডি ম্যাকব্রিনকে নিয়ে দিনের প্রথম ৪০ মিনিট কাটিয়ে দেন। ধৈর্যচ্যুতি ঘটা ম্যাকব্রিন তাইজুলের বলে কুপোকাত হন এলবিডব্লিউ হয়ে। তার উইকেট ফেলে প্রথম বাংলাদেশি হিসেবে আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।

ভাঙে ১০৫ বলে ২৬ রানের জুটি। এরপর জর্ডান নেইলকে নিয়ে ৪৮ রানের আরেক জুটি গড়েন ক্যাম্পের। নেইলই করেন বেশি রান। ৪৬ বলে ৩০ করার পর মিরাজের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন নেইল। 

লাঞ্চের আগে হোয়েও গড়েছেন জুটি। ক্যাম্পের হোয়ের জুটিতে ৬৯ বলে এসেছে ২৬ রান। বাংলাদেশের জেতার পথে বড় কোন সংশয় না থাকলেও আইরিশদের লড়াই দেখার মতন।  

Share post:

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে এক বন্দুকধারীর হামলায় ছয়জন...

জাতীয় অ্যাথলেটদের দিয়ে নির্বাচনী প্রচারণা নয়: হুঁশিয়ারি এনএসসির

জাতীয় দল সম্পৃক্ত খেলোয়াড়দের রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় ব্যবহার...

লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনমার্কের কোম্পানি, চুক্তি আগামী সপ্তাহে

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব...

সয়াবিন তেলের আমদানি ব্যাপকভাবে কমেছে

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে সয়াবিন তেলের...