৪০ হাজার অগ্রিম টিকিট বিক্রি, দর্শক চাহিদা পূরণে সকাল ৭টা থেকে শো

Date:

রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখের নতুন সিনেমা রাজা শিবাজি মুক্তি পাচ্ছে আগামী ১ মে। তবে মুক্তির আগে সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে ৪০ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

ভারতের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যমে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী, ২৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ‘রাজা শিবাজি’ সিনেমার ৪০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

সিনেমাটির মারাঠি সংস্করণ সবচেয়ে বেশি সাড়া পাচ্ছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। এর কারণ হলো গল্পের সঙ্গে স্থানীয় সংস্কৃতির সম্পৃক্ততা এবং বড় তারকাদের উপস্থিতি।

আগে অনেকবার ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হলেও, ‘রাজা শিবাজি’কে সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। এ কারণেও দর্শকদের আগ্রহ বেড়েছে।

টিকিট বুকিং ওয়েবসাইটগুলো দেখলে বোঝা যায়, মহারাষ্ট্রজুড়ে অনেক শো দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে।

মুম্বাই ভালো সাড়া ফেললেও চমক দেখাচ্ছে পুনে। সেখানে চাহিদা এতটাই বেশি যে, অনেক সিনেমা হলে সকাল সাতটা থেকেই শো শুরু করা হচ্ছে। মুম্বাইয়ের কিছু হলও একই পথে হাঁটছে, তবে পুনের মতো না।

বলিউড হাঙ্গামা জানায়, বর্তমানে ভারতে সবচেয়ে বেশি টিকিট বিক্রির কেন্দ্র হয়ে উঠেছে পুনে, যা মুম্বাইয়ের মতো বড় বাজারকেও টক্কর দিচ্ছে।

এই টিকিট বিক্রির ভিত্তিতে বলা যায়, সিনেমাটি প্রথম দিনেই ভালো আয় করবে।

তবে এখন পর্যন্ত অধিকাংশ অগ্রিম বুকিং হয়েছে মারাঠি সংস্করণের জন্য। হিন্দি সংস্করণের বুকিং পুরোপুরি শুরু হয়নি। তাই সেটিও একই সাড়া পাবে কি না, তা দেখার বিষয়।

‘রাজা শিবাজি’ সিনেমাতে রিতেশ দেশমুখ অভিনয় করছেন শিবাজি মহারাজের ভূমিকায়। তার সঙ্গে আরও আছেন, জেনেলিয়া দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, ফারদিন খান, ভাগ্যশ্রী, শচীন খেদকর, অমল গুপ্ত, জিতেন্দ্র যোশী প্রমুখ।

Share post:

Popular

More like this
Related

ট্রাম্পের ‘বোর্ড অব পিসের’ প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা

গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত কথিত ‘বোর্ড অব...

হকির ‘গোল মেশিন’ খেতাব পেতে চান রকি

জুনিয়র হকি বিশ্বকাপ পেনাল্টি-কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম আলো কাড়েন...

ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক বছর বয়সী...

অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা কতটা ন্যায্য?

এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবিতে রাস্তায় নামতে হয়েছে। কিন্তু,...