সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

Date:

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ শুক্রবার বিকেলে গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জে পৌঁছান। গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান তিনি। এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা এ সময় সাবেক এই প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়া তার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।

বিএনপি চেয়ারপারসন এ সময় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

Share post:

Popular

More like this
Related

ইসলামাবাদে বিস্ফোরণে নিহত ৩১, আহত দেড় শতাধিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।...

কুন্দের দারুণ দুই হেডে বার্সার হাসি

ঘরের মাঠে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা।...

মুগদায় ভূমিকম্পে দেয়াল ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মুগদা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের দেয়াল ধসে মো....

গাজী মাজহারুল আনোয়ারের লেখা শেষ গানের কথা

দেশের খ্যাতিমান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার তার মৃত্যুর বছরে...