শাকিবের ‘রকস্টার’ সিনেমার সঙ্গে যুক্ত হলো যা কিছু

Date:

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অভিনীত এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত সিনেমাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

এ ছাড়া, সিনেমার অফিসিয়াল মিউজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

সিনেমাটির সব গান প্রকাশ হবে এসভিএফ মিউজিক-চরকি-বিলিং মিউজিকের অফিসিয়াল চ্যানেলে। এখান থেকেই সিনেমার প্রথম গান ‘পিরিতি’ প্রকাশিত হবে।

গত ৫ মে প্রথম টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছে ‘রকস্টার’ সিনেমাটি।

রকস্টার সিনেমার নির্মাতা আজমান রুশো জানান, তিনি নিজে নির্মাণে আসার আগে মিউজিশিয়ান ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের সঙ্গে ঘটে যাওয়া অভিজ্ঞতার মিশেলে গল্পটি তৈরি করেছেন তিনি।

সিনেমায় শাকিব খানকে কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নন, বরং একজন প্রফেশনাল মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং লুকে এনেছেন আমূল পরিবর্তন।

সিনেমার সবগুলো গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।

অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড  প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। আজমান রুশোর গল্পে সিনেমাটির সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু।

Share post:

Popular

More like this
Related

এডিপি বাস্তবায়ন ৫০ বছরে সর্বনিম্ন

সদ্য সমাপ্ত অর্থবছরে বরাদ্দের বিপরীতে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি...

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত...

মেসিকে এক নজর দেখার লড়াইয়ে স্টেডিয়ামে তাণ্ডব

কলকাতায় লিওনেল মেসির 'গোট ইন্ডিয়া ট্যুর'-এর প্রথম পর্ব উৎসবের...

ভাইকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

গরুর জন্য বাড়ির পাশে খড় আনতে গিয়েছিলেন বড় ভাই।...