নিম্নমানের খেজুর, নষ্ট কমলা-পেঁয়াজসহ বন্দরে পড়ে থাকা ৩ হাজার টন পণ্য ধ্বংস

Date:

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬ কনটেইনারে রক্ষিত মোট ৩ হাজার ২৬৮ মেট্রিক টন পণ্য ধ্বংসের উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, গতকাল সোমবার সকালে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনের নির্ধারিত স্থানে এসব পণ্য ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে।

ধ্বংসযোগ্য পণ্যের মধ্যে আছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ, ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইম স্টোন এবং অন্যান্য পচনশীল ও নষ্ট পণ্য যেমন—কমলা, পেঁয়াজ, কাজুবাদাম (কেশনাট) ইত্যাদি।

ফায়ার সার্ভিস, বিজিবি, আনসার সদস্য ও স্থানীয় বন্দর থানা পুলিশের একটি দল সরেজমিনে উপস্থিত থেকে পুরো ধ্বংসকাজের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংসের এ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে অত্যন্ত কার্যকর অবদান রাখবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।

Share post:

Popular

More like this
Related

মীরার সঙ্গে আগুন চরিত্রের একটা কেমেস্ট্রি রয়েছে: সাবিলা নূর

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা রকস্টারে ভিন্নধর্মী চরিত্রে দেখা...

মালয়েশিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে যক্ষ্মা, বিশেষ সতর্কতা

হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় যক্ষ্মা প্রতিরোধে বিশেষ সতর্কতা জারি...

টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা ১০ রেটিংধারী বোলারদের তালিকায় বরুণ

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করলেন ভারতের...

চট্টগ্রামের কালুরঘাটে পোশাক কারখানার গুদামে আগুন

চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গুদামে...