লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২

Date:

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পৃথক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

এএনএর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বেকা গভর্নরেটের রিয়াক ও দক্ষিণাঞ্চলের সাইদন শহরে হামলাগুলো চালানো হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বালবেক এলাকায় ‘হিজবুল্লাহর কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে সংগঠনটির একজন সামরিক নেতা রয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, বারবার যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে হামাস এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে ‘বেসামরিক’ হতাহতের ঘটনা ঘটেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর এক বছরে ইসরায়েল ১০ হাজারের বেশি আকাশ ও স্থল হামলা চালিয়েছে এবং এতে অন্তত ১০৮ জন বেসামরিক হতাহতের ঘটনা যাচাই করা হয়েছে।

Share post:

Popular

More like this
Related

সুযোগ কাজে লাগালেন খাওয়াজা, দলের চাপে কেয়ারির দারুণ সেঞ্চুরি

উসমান খাওয়াজার খেলার কথা ছিলো না। ম্যাচের আগে অসুস্থ...

সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি...

নিম্নমানের খেজুর, নষ্ট কমলা-পেঁয়াজসহ বন্দরে পড়ে থাকা ৩ হাজার টন পণ্য ধ্বংস

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও...

মীরার সঙ্গে আগুন চরিত্রের একটা কেমেস্ট্রি রয়েছে: সাবিলা নূর

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা রকস্টারে ভিন্নধর্মী চরিত্রে দেখা...