৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্ব রেকর্ড সূর্যবংশীর দলের

Date:

সবচেয়ে কম বয়েসী হিসেবে লিস্ট-এ ক্রিকেটে সেঞ্চুরি করে ইতিহাসে বৈভব সূর্যবংশীর ইতিহাসে নাম লেখানোর দিনে হলো দলীয় বিশ্ব রেকর্ড। সূর্যবংশীর পর সেঞ্চুরি করেন  আয়ুশ লোহারুকা ও সাকিবুল গনি। এই তিন সেঞ্চুরিতে লিস্ট ‘এ’ ক্রিকেট দেখল সর্বোচ্চ দলীয় রান।

ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারের ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৬ উইকেটে ৫৭৪ রান করেছে বিহার। যা লিস্ট-এ ক্রিকেটে বিশ্ব রেকর্ড। এর আগের রেকর্ডেও ছিলো ভারতের এক দলের নাম, ২০২২ সালে বিজয় হাজারেতেই ২ উইকেটে ৫০৬ রান করেছিল তামিল নাড়ু। সেবারও রেকর্ডের শিকার দলের নাম ছিলো অরুণাচল প্রদেশ।

বিহারের হয়ে মাত্র ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। এই পথে ৩৬ বলে সেঞ্চুরি ও ৫৭ বলে পেরোন দেড়শো। ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট-এ ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

আয়ুশ করেন ৫৬ বলে ১১৬ ও সাকিবুলের ব্যাট থেকে আসে ৪০ বলে ১২৮ রান।

Share post:

Popular

More like this
Related

ধামরাইয়ে রাস্তার পাশে বাসে আগুন

ঢাকার ধামরাইয়ে একটি শাখা সড়কের পাশে পার্ক করে রাখা...

ইসলামী ব্যাংকে এস আলম আমলে নিয়োগ পাওয়া ৭৫ শতাংশই চট্টগ্রামের

ইসলামী ব্যাংকে ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের...

মাস্তুল একটি মানবিক গল্পের সিনেমা: ফজলুর রহমান বাবু

৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনয়শিল্পী ফজলুর রহমান...

পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা: কার সামরিক সক্ষমতা কতটুকু

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এখন...