মানি এক্সচেঞ্জ ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সের জন্য একক বিধিমালা

Date:

বৈদেশিক মুদ্রার ডিলার, মানি এক্সচেঞ্জ ও স্বর্ণ ব্যবসায়ীদের লাইসেন্স সংক্রান্ত বিদ্যমান নিয়মাবলীকে একক বিধিমালার অধীনে এনেছে বাংলাদেশ ব্যাংক।

নীতিমালাগুলো সহজে জানা ও মেনে চলার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল সোমবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

সার্কুলারে অথরাইজড ডিলার, মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার ও স্বর্ণ আমদানিকারকদের লাইসেন্স দেওয়া ও নবায়ন সংক্রান্ত বিদ্যমান নির্দেশনাগুলোকে একসঙ্গে আনা হয়েছে।

একইসঙ্গে লাইসেন্স ইস্যু ও নবায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে বিভিন্ন বিধিনিষেধ, তথ্য দানের বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন করে।

এছাড়া সার্কুলারে সোনার আকরিক ও বার আমদানিকারকদের জন্য যোগ্যতার মানদণ্ড এবং আবেদনের প্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নতুন সার্কুলার অনুযায়ী, অথরাইজড ডিলাররা গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার এবং অনুমোদিত স্বর্ণের ডিলারের লাইসেন্সের জন্য আবেদন করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে পারবেন। তবে লাইসেন্স ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারেই থাকবে।

এ বিধি এক বছরের জন্য কার্যকর থাকবে। নতুন সার্কুলারে উল্লিখিত বিষয়গুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে আগের নির্দেশনা বাতিল বলে গণ্য হবে এবং বাংলাদেশ ব্যাংকের জারি করা যেকোনো নির্দেশনা, সংশোধন কার্যকর থাকবে।

Share post:

Popular

More like this
Related

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ৪ পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম নগরীর চাটেশ্বরী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল বের...

এআইয়ের সাহায্যে ২০ বছর আগে হারানো চিত্রকর্ম খুঁজে পেল পুলিশ

শিল্পকর্ম চুরি বিশ্বজুড়ে একটি সমস্যা। এ ধরনের অপরাধ মোকাবিলায়...

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল

রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের...

ভারতে আলোচিত জয়ার সিনেমা

পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই যেন নতুন চমক। তিনি...