ছোলা-খেজুরসহ রমজানের পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল

Date:

পবিত্র রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার সব তফসিলি ব্যাংককে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, রমজান মাসে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় এসব পণ্য আমদানি সহজ করতে হবে।

মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরের এলসির ক্ষেত্রে সংরক্ষিত নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।

এসব পণ্যের সরবরাহ ঠিক রাখতে অগ্রাধিকারভিত্তিতে এলসি দেওয়ার পরামর্শও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ নির্দেশনা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

Share post:

Popular

More like this
Related

২০ ব্যাংকের মুনাফার চেয়ে ৭ ব্যাংকের লোকসান বেশি

ঋণের চাহিদা কমে যাওয়া এবং খেলাপি ঋণের ভারে গত...

চিকিৎসার জন্য বিদেশে টাকা পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে চিকিৎসার জন্য টাকা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ...

রাজ্জাক অভিনীত সিনেমার কালজয়ী ১০ প্রেমের গান

বাংলা চলচ্চিত্রের প্রেমের গানে নায়করাজ রাজ্জাক এক অবিচ্ছেদ্য নাম।...

এক সপ্তাহের মধ্যে ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেব: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান অভিযানে আরও সামরিক বাহিনী পাঠানো হচ্ছে এবং এক...