হলে বসে শাকিব, শুভ, রাজ, ফারিণের প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা

Date:

সিনেমা হলে গিয়ে প্রথম সিনেমা দেখা স্মরণীয় হয়ে থাকে। ছোটবেলায় প্রায় সবাই প্রথম সিনেমা দেখেন পরিবারের সঙ্গে। তারকা শিল্পীরাও তার ব্যতিক্রম নন।

ঈদে সিনেমা দেখার রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে। দেশের চারজন তারকা শিল্পী তাদের প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা জানিয়েছেন দ্য ডেইলি স্টারকে।

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মায়ের সঙ্গে ছোটবেলায় প্রথম সিনেমা হলে গিয়ে শাবানা ম্যাডাম  অভিনীত সিনেমা প্রথম দেখেছি। সিনেমার নাম মনে নেই। তবে প্রথম সিনেমা দেখার উত্তেজনা ছিল মনের মধ্যে।’

তিনি বলেন, ‘এটা ছিল নারায়ণগঞ্জ এলাকায় একটি সিনেমা হল। চোখ বন্ধ করলে সিনেমা দেখার সেই দিন যেন চোখের সামনে ভাসতে থাকে।’

‘আমার নিজের অভিনীত প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত “অনন্ত ভালোবাসা” সিনেমাটি অর্ধেক-অর্ধেক করে দেখেছি মধুমিতা ও অভিসার সিনেমা হলে’, যোগ করেন তিনি।

আরিফিন শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হলে আমার প্রথম সিনেমা দেখা সোহানুর রহমান সোহান পরিচালিত, সালমান শাহ ও মৌসুমী অভিনীত প্রথম সিনেমা “কেয়ামত থেকে কেয়ামত”। পরিবারের সঙ্গে ময়মনসিংহ শহরের পূরবী সিনেমা হলে দেখেছিলাম।’

শরীফুল রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে সালমান শাহ অভিনীত ও ছটকু আহমেদ পরিচালিত “সত্যের মৃত্যু নেই” সিনেমা দেখেছি ১৯৯৬ সালে। সিলেটের একটা হলে সিনেমাটা দেখেছিলাম, হলটার নাম ভুলে গেছি। তবে, সেই সিনেমা দেখার কথা আমার মনের মধ্যে গেঁথে রয়েছে। তারপর অনেক সিনেমা দেখেছি, কিন্তু প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা ভুলতে পারেনি।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সিনেমা হলে পরিবারের সবার সঙ্গে দেখেছি সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ পরিচালিত “শ্রাবণ মেঘের দিন”। ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি আমি কক্সবাজারে দেখেছিলাম। তখন আমার বয়স ছিল খুবই কম। তাই হলের নামটি আর মনে নেই। তবে খুব ভালো লেগেছিল।’

Share post:

Popular

More like this
Related

প্রতি ঈদে কেন চামড়ার দাম কমে যায়

ঈদের ছুটি শেষে মানুষ যখন রাজধানীতে ফিরছেন, তখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা...

‘ফুটবল মার্কা আসলো কোথা থেকে?’— যশোর বকচরে ব্যবসায়ী সমিতির নির্বাচনে চরম অনিয়ম

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার...

দ. কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু’র ২৩ বছর কারাদণ্ড

সামরিক আইন জারিতে ভূমিকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে...