হাসিনা আমলে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: রিজভী

Date:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে যেসব বিদ্যুৎ চুক্তি হয়েছে, সেগুলো এখন দেশের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। আরও এমন অনেক চুক্তি আছে, যেগুলো নিয়ে দেশ এখন ভোগান্তিতে রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও একই পথে হাঁটছে।

আজ রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ চলছে। দেশের মানুষ না খেয়ে কষ্টে আছে, ডেঙ্গু-চিকুনগুনিয়া আতঙ্ক ছড়াচ্ছে, আলু চাষিরা বিপাকে পড়েছে। এদিকে নজর না দিয়ে সরকার বৈদেশিক চুক্তি নিয়েই বেশি চিন্তিত। 

জনগণের সমস্যা সমাধান না করে অন্য বিষয়ে মনোযোগ দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা বললেও নির্বাচন নিয়ে নানা ধরনের মতামত তৈরি হয়েছে। বিশেষত পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, গণভোটের কোনো আইনি ভিত্তি এখনো নেই। ভোটের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হলেও সমস্যা নেই। তবে আইনি ভিত্তি ছাড়া আইন প্রয়োগ ভবিষ্যতে সংকট তৈরি করবে। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমেন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ।

 

Share post:

Popular

More like this
Related

প্রতি ঈদে কেন চামড়ার দাম কমে যায়

ঈদের ছুটি শেষে মানুষ যখন রাজধানীতে ফিরছেন, তখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা...

‘ফুটবল মার্কা আসলো কোথা থেকে?’— যশোর বকচরে ব্যবসায়ী সমিতির নির্বাচনে চরম অনিয়ম

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার...

দ. কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু’র ২৩ বছর কারাদণ্ড

সামরিক আইন জারিতে ভূমিকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে...