ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক আদায় শুরু, ১৫ শতাংশ কার্যকরের প্রক্রিয়া চলমান

Date:

সুপ্রিম কোর্টের রায়ের পরও আমদানি পণ্যে নতুন বৈশ্বিক শুল্ক ১০ শতাংশ কার্যকর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টা থেকে এই নতুন শুল্ক কার্যকর হয়েছে। 

১৫০ দিন পর্যন্ত বহাল থাকবে এই শুল্কারোপ।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করেন। আদালতের এ রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে নতুন করে আরও ১০ শতাংশ শুল্ক আরোপ অনুমোদন করেন। 

পরদিনই শুল্কের হার বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেন ট্রাম্প। তবে আনুষ্ঠানিকভাবে এটি এখনো কার্যকর হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন, শুল্কহার ১৫ শতাংশে উন্নীত করতে হোয়াইট হাউসের কর্মকর্তারা একটি আনুষ্ঠানিক আদেশ প্রস্তুত করছেন।

তবে এই শুল্ক বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে, ইতোমধ্যে নতুন ১০ শতাংশ শুল্ক আদায় শুরু করেছেন তারা।

ট্যাক্স ফাউন্ডেশনের ফেডারেল ট্যাক্স নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিকা ইয়র্ক বলেন, ‘নতুন শুল্ক বছরে প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের আমদানির ওপর প্রযোজ্য হবে, যা মোট আমদানির প্রায় ৩৪ শতাংশ।’

Share post:

Popular

More like this
Related

দুর্নীতির মামলায় দায়মুক্তি পেলেন মোদির প্রতিদ্বন্দ্বী কেজরিওয়াল

ভারতের একটি আদালত দেশটির রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ...

আইএলটি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুতে বিদেশি খেলোয়াড় সংকটের শঙ্কা

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি)-এর সঙ্গে সময়সূচির সংঘাতে দ্বাদশ বাংলাদেশ...

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে...

এআই কি মানুষকে নিশ্চিহ্ন করে দেবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন পৃথিবীর সব মানুষকে...