‘মেসির প্রতি ভালোবাসা থেকেই তার ছবি এঁকেছি’

Date:

চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করে দর্শকদের প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী। তবে অভিনয় নয়, বিশ্বকাপ ফুটবল নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন এই তারকা।

চঞ্চল চৌধুরী বলেন, ‘আর্জেন্টিনা আমার পছন্দের দল। খুব ছোটবেলা থেকেই এই দলকে সমর্থন করি। একসময় এই দলের বিশ্বসেরা খেলোয়াড় ছিলেন ম্যারাডোনা। অন্য সবার মতো তিনিও ছিলেন আমার পছন্দের খেলোয়াড়। মেসিও আমার পছন্দের একজন খেলোয়াড়। ওদের খেলায় ছন্দ আছে। আমি আর্জেন্টিনাকে সমর্থন করি।’

আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার সর্বশেষ ম্যাচ নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘দুর্দান্ত খেলা হয়েছে। প্রথমে মেসি যখন পেনাল্টি মিস করেন, তখন অনেকে কষ্ট পেয়েছিলেন। আমারও খারাপ লেগেছিল। এরপর তিনি আবার প্রথম গোলটা করেন। খেলা শেষ হওয়ার কিছু সময় আগে তিনি দ্বিতীয় গোল করে বড় একটা রেকর্ড গড়েন। ফুটবল খেলায় মেসি জাদুই দেখিয়েছেন।’

সম্প্রতি মেসির একটা পোর্টেট এঁকেছেন চঞ্চল চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তো অনেকেরই ছবি আঁকি। চারুকলায় পড়াশোনা করেছি। এখনো সময় পেলেই ছবি আঁকি। এর ওপর এখন বিশ্বকাপ ফুটবল চলছে। হঠাৎ মনে হলো, মেসি যেহেতু খেলছেন এবং অনেক নাম করেছেন, গোলও করেছেন, তার একটা ছবি আঁকি। এভাবেই আঁকা।’

তিনি আরও বলেন, ‘মেসির প্রতি ভালোবাসা থেকেই তার ছবি এঁকেছি। এ জন্য অনেক মানুষের প্রশংসাও পেয়েছি। অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।’

চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধও আর্জেন্টিনার সমর্থক। এ বিষয়ে তিনি বলেন, ‘শুদ্ধ ওর মতো করেই আর্জেন্টিনাকে সমর্থন করে। আমার জন্য যে করে, তা নয়। ওর পছন্দ তাই সমর্থন করে। খেলা দেখতে বসে বাপ-বেটা একই দল সমর্থন করি এবং খেলাটা উপভোগ করি। দারুণ সময় কাটে আমাদের।’

সম্প্রতি চঞ্চল চৌধুরী ও তার ছেলে আর্জেন্টিনার জার্সি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের বিশ্বকাপেও কিন্তু আমরা আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করেছিলাম। এবারও করেছি। তবে এবার ইতালি থেকে আমার এক ছোট ভাই ও ভক্ত আমার এবং শুদ্ধর জন্য জার্সি পাঠিয়েছে। ওই জার্সি পরেই আমরা ছবি তুলেছি।’

সবশেষে চঞ্চল চৌধুরী বলেন, ‘ফুটবল খুব উপভোগ করি। আর পিতা-পুত্র মিলে যখন খেলা দেখি, তখন সেটা আরও বেশি উপভোগ করি।’

Share post:

Popular

More like this
Related

দুর্নীতির মামলায় দায়মুক্তি পেলেন মোদির প্রতিদ্বন্দ্বী কেজরিওয়াল

ভারতের একটি আদালত দেশটির রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ...

আইএলটি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুতে বিদেশি খেলোয়াড় সংকটের শঙ্কা

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি)-এর সঙ্গে সময়সূচির সংঘাতে দ্বাদশ বাংলাদেশ...

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে...

এআই কি মানুষকে নিশ্চিহ্ন করে দেবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন পৃথিবীর সব মানুষকে...