রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭

Date:

মিয়ানমারের রাখাইনে একটি গ্রামের বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে।

দুটি স্থানীয় সূত্রের বরাতে বার্তাসংস্থা এএফপি আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

রাখাইনে ওই এলাকার নিয়ন্ত্রণ এখন জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে। তারা জানিয়েছে, ইয়ো নু গ্রামে ওই হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। 

অন্যদিকে বেসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন পোন্নাগিউন ইয়ুথস অ্যাসোসিয়েশন (পিওয়াইএ) দাবি করেছে নিহতের সংখ্যা ১৮।

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিওয়াইএ’র চেয়ারম্যান পিয়া ফিও নাইং।

তিনি এএফপিকে বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। কমপক্ষে চার থেকে পাঁচটি ভবন ধ্বংস হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা পৌঁছানোর পরও কিছু বাড়িতে আগুন জ্বলছিল। অনেকেই সেখান থেকে পালাচ্ছিলেন।’

এ বিষয়ে জানতে মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। দেশটির সেনাবাহিনী ও বিভিন্ন সশস্ত্র জাতি গোষ্ঠীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

Share post:

Popular

More like this
Related

আইএলটি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুতে বিদেশি খেলোয়াড় সংকটের শঙ্কা

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি)-এর সঙ্গে সময়সূচির সংঘাতে দ্বাদশ বাংলাদেশ...

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে...

এআই কি মানুষকে নিশ্চিহ্ন করে দেবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন পৃথিবীর সব মানুষকে...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে...