ইরানে অভিযানে ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

Date:

ইরানে সামরিক অভিযানে তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অপারেশন এপিক ফিউরিতে অংশ নিয়েছিল ওই তিন সেনা। 

চলমান প্রেক্ষাপটে নিহতদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না জানিয়েছে সেন্টকম। 

বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা শেষে পুনরায় কাজে ফেরানোর প্রক্রিয়া চলছে।

বড় পরিসরের সামরিক অভিযান এখনও চলমান বলেও জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।  

Share post:

Popular

More like this
Related

শিক্ষার্থীদের আন্দোলনে সালমান খানের সমর্থন

বলিউড সুপারস্টার সালমান খান ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি...

নতুন বছরে নতুন টি-টোয়েন্টি লিগ আনছে বিসিবি

ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করতে 'সোনার বাংলা পাথওয়ে টি২০...

নির্বাচনের আগে দেশে ফিরতে প্রস্তুত তারেক রহমান: আমানউল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী...

বেড়েছে আদা-রসুন-পেঁয়াজের দাম, কমেছে ক্রেতা

এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ...