কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের হামলা

Date:

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানের সামরিক বাহিনীর বরাতে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কুয়েতের উত্তর-পশ্চিমে ক্যাম্প বুহরিং ও দক্ষিণে ক্যাম্প আরিফজানে এ হামলা চালানো হয়।

ক্যাম্প বুহরিং আগে ক্যাম্প উদাইরি নামে পরিচিত ছিল। কুয়েতের উত্তর-পশ্চিমাঞ্চলে বড় মার্কিন সামরিক ঘাঁটি এটি।

কুয়েত সিটির দক্ষিণে অবস্থিত ক্যাম্প আরিফজানও যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এটি মূলত লজিস্টিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

দুই হামলার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়।

Share post:

Popular

More like this
Related

ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলা কেন ভারতের জন্য অস্বস্তির

আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ...

‘আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকব’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড়...

জয়সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুথ্থানে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সজীব ওয়াজেদ জয়সহ...

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪,২০০ টাকা করার প্রস্তাব সিপিডির

খাদ্য, নিত্যপ্রয়োজনীয় ব্যয়, আবাসন খরচ মেটানো ও অল্প করে...