চট্টগ্রামে পপুলার লাইফের সাড়ে ৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ

Date:

গ্রাহকদের দ্রুত ও স্বচ্ছভাবে বিমা দাবি পরিশোধে বিশেষ কার্যক্রম হিসেবে চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের মাঝে ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

শনিবার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু বলেন, ‘সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং বিমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করাসহ আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বিমা খাতে পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠবে।’

প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ‘অনিশ্চিত ভবিষ্যতে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বিমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রাহকদের আস্থা ধরে রাখতে বিমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বলেন, ‘বিমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই একটি বাস্তব প্রতিফলন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, মোস্তফা হেলাল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share post:

Popular

More like this
Related

কৃত্রিম সংকট তৈরির সুযোগে দিনকে দিন নিয়ন্ত্রণহীন এলপিজির বাজার

পদ্ধতিটি বহুল ব্যবহৃত। প্রথমে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির সরবরাহ কমিয়ে বাজারে...

স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, রহস্যময় পোস্ট সালমান খানের

বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে সম্প্রতি ভক্তদের মধ্যে দেখা...

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সদর দপ্তর ধ্বংসের দাবি করল ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ইরানের সুপ্রশিক্ষিত সেনাদল আইআরজিসির (বিপ্লবী রক্ষীবাহিনী) সদর দপ্তর ধ্বংসের...

১০০০ গোল নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো বললেন, ‘তাড়না এখনও তুঙ্গে’

ফুটবল নিয়ে তার আবেগ যে বিন্দুমাত্র কমেনি, তা আবারও...