প্রতিবেশীদের নয়, হামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Date:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, প্রতিবেশীদের ওপর ইরান হামলা চালাচ্ছে না, বরং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানো হচ্ছে।

আজ রোববার সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

সাক্ষাৎকারে তিনি ইরানে চলমান পরিস্থিতি, নেতৃত্ব নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। 

দেশের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদ এক বা দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারেন।’ 

ইরানে রাষ্ট্রীয় কাঠামো স্বাভাবিকভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি। 

একইসঙ্গে সংবিধান অনুযায়ী নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান আরাঘচি।

তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতাকে নিয়ে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে, যারা নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।’

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা প্রসঙ্গে আব্বাস আরাঘচি বলেন, ‘আত্মরক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘মার্কিন ভূখণ্ডে আঘাত হানা সম্ভব নয়। তাই আমাদের এই অঞ্চলে বিভিন্ন দেশে তাদের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে।’ 

তিনি অভিযোগ করেন, অনেক মার্কিন সেনা সদস্য ঘাঁটি খালি করে হোটেলে অবস্থান নিয়ে মানবঢাল তৈরি করছে।

তবে ইরান শুধু সামরিক সদস্য ও সামরিক স্থাপনাকেই লক্ষ্য করে হামলা করছে বলে দাবি করেন তিনি।

আপাতত হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা হরমুজ প্রণালি বন্ধ করতে চাই না কিংবা সেখানে নৌ চলাচল ব্যাহত করবে এমন কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও নেই।’

পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই বলেও উল্লেখ করেন আরাঘচি।

তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছি না। আমরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা ও প্রতিশোধমূলক হামলা চালাচ্ছি।’ 

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে ইরান দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আব্বাস আরাঘচি।

Share post:

Popular

More like this
Related

দিল্লির শিক্ষার্থী আন্দোলনে সংহতি যে বলিউড তারকাদের

দিল্লির যন্তর-মন্তরে হাজারো শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘শিক্ষায় দুর্নীতি...

চোট নিয়েই ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

বাম পাশের পেশির চোটে অ্যাশেজের শেষ দুই টেস্ট থেকে...

ময়মনসিংহে বিএনপি নেতার বিরুদ্ধে ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চারজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে...

সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

বেক্সিমকো গ্রুপ ও শাইনপুকুর সিরামিকস পরিচালনার জন্য ৭ সদস্যের...