রিটেইল ব্যাংকিং কার্যক্রম কিনতে কয়েকটি ব্যাংক ‘যথেষ্ট আগ্রহ’ দেখাচ্ছে: স্ট্যান্ডার্ড চার্টার্ড

Date:

বাংলাদেশে নিজেদের ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং কার্যক্রম বিক্রির বিষয়ে কয়েকটি ব্যাংকের সঙ্গে আলোচনা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি)। 

সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে এ ব্যবসা কেনার বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে বলে জানিয়েছে বহুজাতিক ব্যাংকটি। বিক্রির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানিয়েছে তারা।

গত ১০ নভেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের জবাবে ব্যাংকটি এ বক্তব্য দিয়েছে। তবে ওই প্রতিবেদনের শিরোনামকে ‘বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত’ আখ্যা দিয়ে আপত্তি জানিয়েছে তারা।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বলেছে, গত ১২০ বছরে তারা ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং ব্যবসার একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে। এ ব্যবসার পোর্টফোলিও এখনো শক্তিশালী এবং সম্ভবত এ খাতের সেরাগুলোর একটি।

ব্যাংকটির করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও বিপণন বিভাগের কান্ট্রি হেড বিটপী দাস চৌধুরী বলেন, ‘আমরা আমাদের ব্যবসার কৌশলগত অগ্রাধিকার আরও স্পষ্ট করছি। যেসব ক্ষেত্রে আমাদের ব্যবসার পরিসর যথেষ্ট বড় এবং আন্তর্জাতিক লেনদেনে যুক্ত ও উচ্চ সম্পদশালী গ্রাহকদের জন্য স্বতন্ত্র সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে, সেসব ক্ষেত্রেই আমরা বেশি মনোযোগ দিতে চাই। এ কারণেই খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রির বিষয়টি বিবেচনা করছি।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড আরও বলেছে, আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা পরিচালনাকারী গ্রাহকদের জন্য একটি শীর্ষস্থানীয় সংযোগকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তুলছে তারা। একই সঙ্গে বাংলাদেশে করপোরেট ও বিনিয়োগ ব্যাংকিং ব্যবসার সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাংকটি।

সম্ভাব্য ক্রেতাদের আগ্রহের বিষয়ে ব্যাংকটি বলেছে, ‘আমরা সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে যথেষ্ট আগ্রহ দেখতে পাচ্ছি। আশা করছি, বিক্রির প্রক্রিয়ায় প্রতিযোগিতা থাকবে।’ 

তবে গোপনীয়তার কারণে কোন কোন ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে, তা জানাতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, এ প্রক্রিয়া শেষ করতে আনুমানিক ১৮ থেকে ২৪ মাস সময় লাগবে বলে তারা আগেই জানিয়েছিল। 

ব্যাংকটির ভাষ্য, ‘তাই বিক্রির প্রক্রিয়াটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আমরা তা জানাব।’

এর আগে, গত অক্টোবরের শুরুতে এক বিবৃতিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে তাদের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বিক্রির ঘোষণা দেয়। করপোরেট ও বিনিয়োগ ব্যাংকিং ব্যবসায় আরও বেশি মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ব্যাংকটি।

 

Share post:

Popular

More like this
Related

ইরান যুদ্ধের মধ্যেই ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের হামলা কেন?

ইসরায়েলকে সঙ্গে নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো মধ্যপ্রাচ্যের দেশ...

আইপিএল খেলার ইচ্ছা থাকলেও আগামীতে নাম দেওয়া নিয়ে ভাববেন তানজিম

মোস্তাফিজুর রহমানের সঙ্গে এবার আইপিএলের নিলামে নাম ছিল তানজিম...

সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকার সাভারে একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায়...

২০২৪-২৫ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি...