সাইফের জন্মদিনে কারিনার রোমান্টিক ‘ফটো ডাম্প’, দেখুন ৭ ছবি

Date:

বলিউড অভিনেতা সাইফ আলী খানের জন্মদিন ছিল গতকাল রোববার। বিশেষ এই দিনটি উদ্‌যাপন করতে স্বামী সাইফের সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

কারিনা প্রায়ই ইনস্টাগ্রামে সাইফের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্ত ও পারিবারিক ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। 

কারিনার শেয়ার করা একটি ছবিটিতে তাদেরকে একটি বিলাসবহুল ইয়টে বসে সেলফি তুলতে দেখা যায়। 

আরেকটি ছবিতে সাইফের পরনে ছিল সাদা শার্ট ও লাল শর্টস। সাদা বিকিনিতে আকর্ষণীয় লুকে দেখা যায় কারিনাকে।

সাইফ গাড়ি চালাচ্ছেন আর কারিনা তার পাশে বসে সেলফি তুলছেন, এরকম একটি ছবিও শেয়ার করেছেন কারিনা। 

আরেকটি ছবিতে দূর থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে সাইফকে। এই ছবিতে সাইফকে তার দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীর আলী খানের সঙ্গে হাঁটতে দেখা যায়।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে কারিনা লিখেছেন, আমার সারা জীবনের সঙ্গীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা…তোমাকে ছাড়া জীবনটা একঘেয়ে হতো! এই ইনস্টাগ্রাম পোস্টের সব কটি ছবিই সাইফ দেখে দিয়েছে। আমি তার ছবি পোস্ট করলে সে খুব ভালোবাসে।

Share post:

Popular

More like this
Related

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু, বাংলাদেশে কবে আসবে

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার পারদ চড়িয়ে মরুর বুকে নামল সোনালী...

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়ছেন যারা

রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর...

‘শবনম ছিলেন স্কুলজীবনের স্বপ্নের নায়িকা, পরে তার নায়ক হয়েছিলাম’

ষাটের দশকের অন্যতম সেরা, সফল ও রোমান্টিক নায়িকা শবনম।...