সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

Date:

সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান শুনে বেড়ে উঠেছে কয়েক প্রজন্ম। চলচ্চিত্রের পর্দায় তার কণ্ঠ যেমন দর্শকের মনে জায়গা করে নিয়েছে, তেমনি আধুনিক ও দেশাত্মবোধক গানেও তৈরি করেছেন নিজের আলাদা পরিচয়। জন্মদিনে সেই দীর্ঘ পথচলার গল্পই শোনাবেন তিনি।

বাংলা গানের এই কিংবদন্তি ঢাকাই সিনেমার প্লেব্যাকে দীর্ঘদিন দাপটের সঙ্গে গান গেয়েছেন। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান পেয়েছে জনপ্রিয়তা।

কবরী, ববিতা, শাবানা থেকে শুরু করে পরবর্তী সময়ের বুবলী, অপু বিশ্বাসসহ বহু নায়িকার সিনেমার শোনা গেছে সাবিনা ইয়াসমিনের গান। হাজার হাজার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।

কীভাবে সংগীতজগতে তার পথচলা শুরু হলো, কেমন ছিল তার ছেলেবেলা, শিল্পী হয়ে ওঠার পেছনে বাবা-মায়ের ভূমিকা—এমন নানা বিষয় উঠে এসেছে ‘শুধু গান গেয়ে পরিচয়’ অনুষ্ঠানের বিশেষ আয়োজনে।

সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে নিজের জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আবদুর রহমান।

আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ বিশেষ পর্বটি।

Share post:

Popular

More like this
Related

আমানত সংগ্রহে পিছিয়ে পড়ছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো

গ্রাহকদের অর্থ ফেরত দিতে দেরির কারণে সুনাম ক্ষুণ্ন হওয়ায়...

আন্তর্জাতিক মোটর ফিল্ম অ্যাওয়ার্ডসে দ্বিতীয়বার মনোনীত সাইফ

দেশের অটোমোটিভ চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা সাইফ সারোয়ার টানা...

স্টারমারকে ‘লুজার’ বললেন ট্রাম্প: টেলিগ্রাফ

এক ব্যক্তিগত নৈশভোজে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ‘লুজার’ বলেছেন...

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ...