নিউইয়র্কে অভিনেতা অপূর্বর একক কনসার্ট

Date:

অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া জিয়াউল ফারুক অপূর্ব এবার গানে মুগ্ধ করলেন নিউইয়র্ক প্রবাসীদের।

গানের প্রতি ভালোবাসা ও আবেগকে গুরুত্ব দিয়ে স্থানীয় সময় শনিবার রাতে জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় একক কনসার্ট ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। যেখানে চারশতাধিক দর্শক দুই ঘণ্টাব্যাপী অপূর্বর একক সংগীত উপভোগ করেন।

সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, কনসার্টের টিকিট মূল্য ছিল ১০০ ও ৩০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩০০ ও ৩৭ হাজার টাকা।

কনসার্টে আগত দর্শকদের ভালোবাসায় অভিভূত অপূর্ব তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নিউইয়র্ক, তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো! গত রাতটা ছিল স্বপ্ন পূরণের মতো।’

Share post:

Popular

More like this
Related

তেল-গ্যাস আমদানি বিল পরিশোধের চাপে বাড়ছে ডলারের দাম

জ্বালানি তেল ও গ্যাস আমদানির ঋণপত্র (এলসি) নিষ্পত্তি করতে...

হরমুজ প্রণালি বন্ধ: ইরান

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধের...

সিডনিতে শক্ত বার্তা দিতে দৃঢ়প্রতিজ্ঞ স্টোকস

অ্যাশেজ সিরিজে ট্রফি হাতছাড়া হলেও শেষ টেস্টে কোনোভাবেই 'হাল...

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম এভারকেয়ারে পৌঁছেছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের...