বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

Date:

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার পর আজ বৃহস্পতিবার দুপুর থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ এ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

ওয়েবসাইটটি কখন চালু হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি মুখপাত্র।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সময় একটি বিজ্ঞপ্তি দেখা যায়। এতে লেখা ছিল, ওয়েবসাইটের সেবা রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে। বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলছে। শিগগিরই আমরা আবার অনলাইনে ফিরব। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা একই ধরনের জরুরি পদক্ষেপ নিয়েছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় ত্রুটিগুলো শনাক্ত করে। পরে এগুলোর সমাধানে নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হয়।

তবে ত্রুটিগুলোর বিস্তারিত তথ্য প্রকাশিত হয়ে যাওয়ায় সব সিস্টেমে সমাধান কার্যকর করার আগেই সেগুলো কাজে লাগিয়ে হামলার আশঙ্কা তৈরি হয়।

হ্যাকারদের হামলা ঠেকাতে বুধবার নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক ও ফিনল্যান্ডের বিভিন্ন সংস্থা তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয়। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ এবং জাপানের নোমুরা ও মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপের মতো প্রতিষ্ঠানও সেবা স্থগিত করে।

ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, এসব নিরাপত্তাত্রুটিকে কাজে লাগিয়ে হ্যাকিংয়ের চেষ্টা কয়েক হাজার থেকে বেড়ে কয়েক লাখে পৌঁছেছে।

অন্যদিকে, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেনসিসের তথ্য অনুযায়ী, ২৬ লাখ সার্ভারের মধ্যে প্রায় ১৫ লাখ সার্ভারে তখনো নিরাপত্তা ত্রুটির সমাধান করা হয়নি।

বাংলাদেশ ব্যাংক এর আগেও সাইবার হামলার শিকার হয়েছে। ২০১৬ সালে হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়। এ ঘটনার পর তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

এর আগে ২০২৩ সালেও সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক তাদের অভ্যন্তরীণ ওয়েবভিত্তিক কিছু সেবা ৩৬ ঘণ্টার জন্য বন্ধ রেখেছিল।

Share post:

Popular

More like this
Related

হরমুজ প্রণালি বন্ধ: ইরান

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধের...

সিডনিতে শক্ত বার্তা দিতে দৃঢ়প্রতিজ্ঞ স্টোকস

অ্যাশেজ সিরিজে ট্রফি হাতছাড়া হলেও শেষ টেস্টে কোনোভাবেই 'হাল...

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম এভারকেয়ারে পৌঁছেছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের...

নিজের এআই সার্চেই কমল গুগলের বিজ্ঞাপনী আয়, ৫০০ বিলিয়ন ডলারের ধাক্কা

বর্তমানে গুগলে কিছু সার্চ করতে গেলে শুরুতেই থাকে এআই...