মানুষের সমুদ্রে পরিণত হয়েছিল মান্নার মৃত্যুদিনটি

Date:

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না। তুমুল জনপ্রিয় ছিলেন মান্না নামেই। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন—সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তিনি। মৃত্যুর ১৮ বছর পরও দর্শকদের মনে প্রিয় নায়ক হয়ে বেঁচে আছেন। 

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন কিংবদন্তি নায়ক মান্না।

নায়ক মান্নার মৃত্যুর খবরে সারাদেশ শোক ছড়িয়ে পড়ে! ঢাকার রাস্তায় হাজার-হাজার মানুষের ঢল নামে

বিএফডিসি থেকে যখন নায়ক মান্নার মরদেহবাহী গাড়িটি বের হচ্ছিল, মানুষের সমুদ্রে পরিণত হয়েছিল চারদিক। এত মানুষকে সামলাতে পুলিশকে টিয়ারশেল পর্যন্ত নিক্ষেপ করতে হয়। কোনো তারকার মৃত্যুতে এত মানুষের সমুদ্র কেউ দেখেনি। সব বাধা উপেক্ষা করে প্রিয় নায়ককে একবার দেখার জন্য এই আকুতি প্রমাণ করেছিল মান্না কতটা জনপ্রিয় ছিলেন।

১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের প্রতিযোগিতা দিয়ে ঢালিউডে মান্নার আগমন ঘটেছিল। টাঙ্গাইল থেকে ঢাকায় এসে সিনেমায় নায়ক হয়েছিলেন মান্না। তিন শতাধিক সিনেমায় অভিনয় করে বদলে দিয়েছিলেন ক্যারিয়ার। হয়ে উঠেছিলেন ঢালিউড সিনেমার সুপারস্টার।

একক নায়ক হিসেবে মান্নার ক্যারিয়ার ছিল খুব উজ্জ্বল। শুরুতে একক নায়ক হিসেবে সুযোগ না পেলেও একসময় তার নামেই সিনেমা চলত। তাকে কেন্দ্র করে সিনেমার গল্পও লেখা হতো।

একক নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন ‘কাশেম মালার প্রেম’ সিনেমায়। তার নায়িকা ছিলেন চম্পা। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘পাগলী’। পরিচালনা করেন কাজী হায়াৎ। তাকে প্রথম অভিনয়ের সুযোগ দেন নায়করাজ রাজ্জাক। সিনেমার নাম ‘তওবা’। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজি’ সিনেমা সুপারহিট হওয়ার পর মান্নার জীবনের গল্প বদলে যেতে শুরু করে।

প্রতিবাদী চরিত্রে নায়ক মান্না ছিলেন অনবদ্য। প্রতিবাদী চরিত্রে দুর্দান্ত অভিনয় করতেন। এমন প্রতিবাদী চরিত্রে কাজী হায়াৎ অনেকগুলো সিনেমা পরিচালনা করেছিলেন নায়ক মান্নাকে নিয়ে। তার মধ্যে ‘দাঙ্গা’, ‘আম্মাজান’, ‘ত্রাস’, ‘তেজি’ অন্যতম।

মান্না অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—ত্রাস, দাঙ্গা, আম্মাজান, তেজি, শান্ত কেন মাস্তান, সিপাহি, লাল বাদশা, মায়ের মর্যাদা, লুটতরাজ, দুই বধূ এক স্বামী, পিতা মাতার আমানত, বীর সৈনিক, মিনিস্টার, কাশেম মালার প্রেম, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অমর, মনের সাথে যুদ্ধ, ক্ষমা, প্রেম দিওয়ানা, দেশদ্রোহী, ইত্যাদি।

মান্নার জন্ম ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায়। তার স্ত্রী শেলী মান্না ও একমাত্র পুত্র সিয়াম ইলতেমাশ।
 

Share post:

Popular

More like this
Related

রুবিওকে কিউবার পরবর্তী নেতা করার ইঙ্গিত, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের একটি পোস্ট শেয়ার করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো...

১-২ শতাংশ উন্নতিকেও গুরুত্ব দিচ্ছেন বাটলার

অগ্রগতি বড় কোনো লাফে আসে না, আসে ক্ষুদ্র উন্নতির...

জনগণ লকডাউন দিয়ে রেখেছে আওয়ামী দোসর নামক ভাইরাসকে: রিজভী

জনগণ আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে বলে...

তিন সিনেমায় সালাহউদ্দিন লাভলু

একধারে তিনি জনপ্রিয় অভিনেতা, অন্যদিকে নন্দিত নাট্যনির্মাতা। বর্তমানে দুদিকেই...